ইফতার মাহফিল ও পুনর্মিলনী: তিতাসের এক অনন্য মেলবন্ধন

পবিত্র সিয়াম সাধনার মাস রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তিতাসের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশাল ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান। ক্যাম্পাসে অধ্যায়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকশ শিক্ষার্থী এই আয়োজনে এক ছাদের নিচে সমবেত হন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই ইফতার মাহফিল শুধু খাবার গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মিক ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে শিক্ষার্থীদের মাঝে।
অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের কর্মব্যস্ত জীবনের ফাঁকে এই আয়োজনে অংশ নিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন এবং নবীনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই ধরনের আয়োজন জেলার শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'তিতাস' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করার এই উদ্যোগে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং মানবিক গুণাবলী অর্জনে তিতাস সবসময় পাশে থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ছাত্রদের যুক্ত হওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনে এই উদ্যোগ বিশাল অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।

Reader Comments
0 discussions
Shift+Enter for new line
No comments yet. Be the first to share your thoughts!