তথ্য ও প্রযুক্তি কর্মশালা: স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং
আজকের প্রযুক্তিনির্ভর যুগে শুধু একাডেমিক সার্টিফিকেট দিয়ে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানো সম্ভব নয়; এর পাশাপাশি আইটি স্কিল থাকাও অপরিহার্য। এই বাস্তবতাকে সামনে রেখে তিতাস আয়োজন করেছিল একটি বিশেষ 'আইটি স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ'।
ওয়ার্কশপে ওয়েভ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক ধারণা থেকে শুরু করে মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের স্বনামধন্য আইটি বিশেষজ্ঞরা এখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা এই ওয়ার্কশপ থেকে লব্ধ জ্ঞান ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম আয় করার এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার একটি চমৎকার গাইডলাইন পেয়েছেন। তিতাস আগামীতে এমন আরও আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মশালার আয়োজনের আশ্বাস দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'তিতাস' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করার এই উদ্যোগে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং মানবিক গুণাবলী অর্জনে তিতাস সবসময় পাশে থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ছাত্রদের যুক্ত হওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনে এই উদ্যোগ বিশাল অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।

Reader Comments
0 discussions
Shift+Enter for new line
No comments yet. Be the first to share your thoughts!