তিতাস: একটি স্বপ্নের সূচনা - নবীনবরণ ও ক্যারিয়ার আড্ডা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে টিএসসিতে এক জাঁকজমকপূর্ণ নবীনবরণ ও ক্যারিয়ার আড্ডার আয়োজন করেছে 'তিতাস'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ এবং সংগঠনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর উপস্থিত অতিথিরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে যুক্ত থাকার ওপর জোর দেন।
বক্তারা স্মরণ করিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং এটি নেতৃত্ব বিকাশ, মানবিক গুণাবলী অর্জন এবং উন্নত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রধান কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তানেরা যুগে যুগে এই ভূখণ্ডের ইতিহাস ও ঐতিহ্যে যে অবদান রেখেছেন, তার ধারা বর্তমান প্রজন্মকেও অব্যাহত রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'তিতাস' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করার এই উদ্যোগে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং মানবিক গুণাবলী অর্জনে তিতাস সবসময় পাশে থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ছাত্রদের যুক্ত হওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনে এই উদ্যোগ বিশাল অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।

পাঠকের মন্তব্য
0 টি মন্তব্য
শিফট+এন্টার দিয়ে নতুন লাইন
এখনো কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!