মানবিক উদ্যোগ

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি: শীতার্ত মানুষের পাশে তিতাসের শিক্ষার্থীরা

লেখক
তিতাস মিডিয়া সেল
প্রকাশ:
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি: শীতার্ত মানুষের পাশে তিতাসের শিক্ষার্থীরা

কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আশপাশের এলাকার ছিন্নমূল মানুষদের মাঝে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র বিতরণ করেছে তিতাস। এই উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা গভীর রাতে বিভিন্ন রাস্তায় এবং ফুটপাতে ঘুরে ঘুরে অসহায় মানুষদের গায়ে কম্বল ও গরম কাপড় জড়িয়ে দেন। শীতে কষ্ট পাওয়া মানুষগুলো যখন একটি উষ্ণ কম্বল হাতে পায়, তখন তাদের চোখের আনন্দাশ্রু ছিল এই কাজের সবচেয়ে বড় স্বীকৃতি।

তিতাসের নেতৃবৃন্দ জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে দেশের সেবায় আরও বড় বড় কাজ করতে পারে, সেই অনুপ্রেরণা জোগাতেই এই আয়োজন অব্যাহত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'তিতাস' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করার এই উদ্যোগে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং মানবিক গুণাবলী অর্জনে তিতাস সবসময় পাশে থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ছাত্রদের যুক্ত হওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনে এই উদ্যোগ বিশাল অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।

তথ্যসূত্র:
তিতাস মিডিয়া সেল / ডিজিটাল আর্কাইভস
1205 VIEWS

পাঠকের মন্তব্য

0 টি মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!