খেলাধুলা ও সংস্কৃতি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি তুলে ধরতে ফুড ফেস্টিভ্যাল

লেখক
তিতাস মিডিয়া সেল
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি তুলে ধরতে ফুড ফেস্টিভ্যাল

ব্রাহ্মণবাড়িয়া মানেই শুধু শিল্প ও সাহিত্য নয়, ঐতিহ্যের স্বাদও এই জেলার এক অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার 'ছানামুখী' মিষ্টির নাম শুনলে জিভে জল আসে না, এমন মানুষ পাওয়া কঠিন। এই ঐতিহ্যবাহী খাবারগুলো সবার সাথে পরিচয় করিয়ে দিতে তিতাস আয়োজন করেছিল একটি দিনব্যাপী 'ফুড ফেস্টিভ্যাল'।

স্টলগুলোতে শুধু ছানামুখীই নয়, বরং জেলার গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাঁসের মাংস, কুলি পিঠা, নকশি পিঠা এবং নানা ধরনের দেশীয় খাবারের সমাহার ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এসে এই ভিন্নধর্মী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

এই ধরণের সাংস্কৃতিক আদান-প্রদান শুধু খাবারের স্বাদ ছড়ায় না, বরং মানুষের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি করে। এই আয়োজনের লভ্যাংশ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ও সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে 'তিতাস' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করার এই উদ্যোগে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং মানবিক গুণাবলী অর্জনে তিতাস সবসময় পাশে থাকবে। শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ছাত্রদের যুক্ত হওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গঠনে এই উদ্যোগ বিশাল অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।

তথ্যসূত্র:
তিতাস মিডিয়া সেল / ডিজিটাল আর্কাইভস
904 VIEWS

পাঠকের মন্তব্য

1 টি মন্তব্য

R
Robin

nice

1